পরিবারের হিসাব, টেলিগ্রামেই
টেলিগ্রামে শুধু লিখুন “বাজার ১২০০”। কত খরচ, কীসের খরচ, কে করল — Fintra নিজেই বুঝে নেয়, আর পুরো পরিবারের হিসাব এক খাতায় রাখে। নতুন অ্যাপ নেই, ফর্ম নেই, খাত বাছাই নেই।
ফ্রিতে শুরু করুন — টেলিগ্রামেইফ্রিতে শুরু · কার্ড লাগবে না · প্রথম হিসাবটা লিখতে ১০ সেকেন্ড
ব্যাপারটা তো জানাই আছে
মনে রাখাটা টেকে বৃহস্পতিবার পর্যন্ত। আর মাস শেষে দেখা যায় — ৮,০০০ টাকা কোথায় যেন হাওয়া।
Fintra আপনাকে কিছুই বদলাতে বলছে না। সারাদিন তো টেলিগ্রামে লিখছেনই — এটাও লিখে ফেলুন।
কোনটা কতদিন টেকে
কারণ শুধু লিখলেই হয় — অভ্যাস বদলাতে হয় না।
তিন ধাপেই শুরু
এক মিনিটেই পরিবারের খাতা খুলে যাবে। ফ্রি, কার্ড লাগবে না।
“লাঞ্চে ৩০০ গেল”, “rahim paid 500”। বাংলা, ইংরেজি, বাংলিশ — সবই চলে। গুছিয়ে রাখার কাজটা Fintra-র।
মা, বাবা, ভাই-বোন। যে যার ফোন থেকে লিখবে, খাতা কিন্তু একটাই।
গোপনীয়তা
সংসারের টাকার হিসাব সংসারের খাতায় — সবাই একই খাতা দেখেন, আপনিও ওদেরটা দেখেন। কিন্তু কিছু টাকা সংসারের বিষয় নয়: মায়ের জন্য একটা উপহার, নিজের জমানো টাকা, একটা ওষুধের খরচ।
তার জন্য আছে ব্যক্তিগত ওয়ালেট। হিসাবের সাথে শুধু “personal” বলুন — এন্ট্রিটা আপনার কাছেই থাকবে। পরিবারের হিসাব, রিপোর্ট, ভাগাভাগি — কোথাও যাবে না। প্রধানও জানেন এই সুবিধাটা আছে: এটা কোনো গোপন ব্যাপার নয়, একটা ফিচার।
পরিবারের রিপোর্ট, বাজেট বা ভাগাভাগিতে কখনো যায় না
প্যাকেজ
যেকোনো মাসে বন্ধ করতে পারেন। হিসাবগুলো আপনারই থাকবে।
সাধারণ প্রশ্ন
সংসারের খাতা সবার — সবাই একই খাতা দেখেন, আপনিও ওদেরটা দেখেন; এটা কারও ওপর নজরদারি নয়। আর যা সংসারের বিষয় নয়, তার জন্য ব্যক্তিগত ওয়ালেট: হিসাবের সাথে “personal” বললেই সেটা শুধু আপনার কাছে থাকে — পরিবারের খাতা, রিপোর্ট বা ভাগাভাগিতে যায় না। সুবিধাটা সবাই জানেন, তাই এটা লুকোচুরি নয়।
Telegram ফ্রি, ইনস্টল হতে এক মিনিট — আর নতুন করে এটুকুই যা করতে হবে। বাকি চ্যাট যেমন চলছে, তেমনই চলবে।
এক পরিবারের খাতা আরেক পরিবার কখনো দেখতে পায় না। আর আপনার মেসেজ দিয়ে কোনো AI-কে ট্রেনিং করানো হয় না — আমাদেরও না, কারওই না।
কখনোই না। আপনি মানুষকে যেভাবে সেন্ড মানি করেন সেভাবেই পাঠাবেন, তারপর TrxID-টা পেস্ট করবেন। আপনার পিন, ব্যালেন্স বা অ্যাকাউন্ট Fintra কখনো দেখে না।
প্রতিটা হিসাবের নিচে Undo আর Edit থাকে — এক ট্যাপে মুছে যায়, এক ট্যাপে ঠিক হয়। নাহলে শুধু বলে দিলেই হয়: “ঐ লাঞ্চটা ৩৫০ ছিল”।
কিছুই হবে না। যেখানে আছে সেখানেই থাকবে, পড়তেও পারবেন। শুধু নতুন লেখা বন্ধ থাকবে — নবায়ন করলেই সঙ্গে সঙ্গে আবার চালু।
সেটাই তো স্বাভাবিক। মা বাংলায় লিখবেন, ভাই লিখবে “cng 220”, আপনি লিখবেন বাংলিশ। খাতা একটাই, হিসাবও এক।
bKash-এ Send Money করে TrxID-টা বটে পাঠিয়ে দিন — কনফার্ম হলেই কোড পেয়ে যাবেন। কার্ডে পেমেন্ট আসছে শিগগিরই।